জুড়ীতে চেয়ারম্যান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বিজয়ী

  • প্রকাশের সময় : ০৯/০৫/২০২৪ ০৭:১৬:৪৭ AM

ছবি-প্রতিবেদক

Share
47

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২৪ ইং এর ১ম থাপে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচন (৮মে) বোধবার কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহিনভাবে টানা ৮ ঘন্টা ভোট গ্রহণ চলমান ছিলো। ভোটাররা আনন্দঘণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে চেয়ারম্যান পদে কিশোর রায় চৌধুরী মনি (কাপ-পিরিচ) প্রতীক ১৯৯১৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান এম এ মোঈদ ফারুখ (আনারস) প্রতীক তিনি পেয়েছেন ১৫১৮৮ ভোট। এছাড়াও আমেরিকা প্রবাসী কবির উদ্দিন দোয়াত কলম প্রতিকে তিনি পেয়েছেন ১২৩৬৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম  (ফুটবল) প্রতীক ২৯৫৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান (প্রজাপতি) প্রতীক তিনি পেয়েছেন ১৯৭৭৯ ভোট। 

এ ব্যাপার জানতে চাইলে,উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।


সিলেট প্রেস / ০৯ মে ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
জালালুর রহমান, জুড়ী

জালালুর রহমান, জুড়ী

প্রকাশ: ২০২৪-০৫-০৯ ০৭:১৬:৪৭