খেলনা পিস্তল নিয়ে ডাকাতির প্রস্তুতি!

  • প্রকাশের সময় : ০৪/০৫/২০২৪ ০৫:৫২:৫৭ AM

সংগৃহীত ছবি

Share
65

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভাস্থ শিবির রোড থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন- শিবির রোডের বাসিন্দা মৃত আব্দুল মতিনের ছেলে হৃদয় আহমদ বাহার (৩০), মৌলভীবাজার সদর উপজেলার মাঝেরহাটি ছৈয়ারপুরের বাসিন্দা মৃত শফিক মিয়ার ছেলে আল আমিন (৩৭) ও একই উপজেলার মাতারকাপনের বাসিন্দা আছকর মিয়ার ছেলে সাজু মিয়া (৩৫)।


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন লোক শিবির রোড এলাকায় জড়ো হয়েছে- শুক্রবার রাতে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৩ জনকে আটক করে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, মোবাইল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রেস / ৪ মে ২০২৪ইং/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৫-০৪ ০৫:৫২:৫৭