ফেসবুকে নিয়োগ প্রতারণা: ফায়ার সার্ভিস কর্মকর্তা গ্রেফতার

  • প্রকাশের সময় : ২২/০৪/২০২৪ ০৭:০৩:২২ AM

ছবি-সংগৃহীত

Share
35

হবিগঞ্জে পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়সহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে রামপ্রসাধ চন্দ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
 
রামপ্রসাধ মৌলভীবাজার জেলার রাজনগর থানার অন্তর্গত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত। সে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের পিযুস চন্দ শীলের পুত্র।

 সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন।

তিনি জানান, রামপ্রসাধ দীর্ঘদিন যাবত ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে প্রতারণা করে আসছিল। সম্প্রতি সে পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের ভুয়া লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কয়েকজন চাকুরি প্রত্যাশীর কাছ থেকে অর্থ আত্মসাত করে। বিষয়টি নিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়। এরপরপরই ডিবি পুলিশ অভিযান চালিয়ে রাজনগর থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সুপার বলেন, যারাই প্রতারণা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।


সিলেট প্রেস / ২২ এপ্রিল ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৪-২২ ০৭:০৩:২২