পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশ-বিদেশের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষার্থীদের পাশে সারা বাংলা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদ নেওয়াজ।
মঙ্গলবার (৯ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় মো. রাশেদ নেওয়াজ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি। মুসলিম-বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বিশ্বে । ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। “ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ।
মো. রাশেদ নেওয়াজ আরও বলেন, আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় এগিয়ে আসি। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করেন। সকলকে “ঈদ মোবারক”।




















