মৌলভীবাজারের রাজনগরের কদমহাটায় সিলিন্ডার গ্যাস থেকে আগুন লেগে বসতঘর পুঁড়ে যায়। এসময় আগুনে পুঁড়ে মারা যান নুরজাহান (৭০) নামে এক মহিলা মৃত্যু বরন করেন। এসময় পুঁড়ে যায় দুটি গবাদিপশুসহ সারা ঘর। চার লাখ টাকার ক্ষতি।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, সোমবার (১লা এপ্রিল) রাজনগরের কদমহাটায় ঘটনাটি ঘটে ভোর ৫টা ৫০ মিনিটে। নিহত নুরজাহান বেগম মৃত আলী আকবরের স্ত্রী ও আবুল হোসেন (ময়না মিয়া)’র মাতা। আমেরিকা প্রবাসী জুলফিকার আলী লাল মিয়ার বাড়িতে দীর্ঘদিন থেকে কেয়াটেকার হিসেবে তার মা ও পরিবার নিয়ে বসত করছেন আবুল হোসেন (ময়না মিয়া)। রাতে সেহরী খেয়ে ঘুমিয়ে পড়েন সবাই। হঠাৎ আগুনের উত্তাপে জাগ্রত হয়ে ময়না মিয়া ও তার পরিবার ঘর থেকে বের হতে পারলেও তার বৃদ্ধ মা নুর জাহান বেগম বেরুতে পারেননি। আগুনের তীব্রতায় ঘর থেকে কিছু বের করার পূর্বেই দুটি গরুসহ তার মা পুঁড়ে মারা যান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ত্রনে আসলেও ঘরের কিছুই বাঁচানো যায়নি।
এবিষয়ে রাজনগর ফায়ার সার্ভিস স্টেশেনের ইনচার্জ আলী হোসেন জানান, আগুনে পুঁড়ে গবাদিপশুসহ এক মহিলা মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসসিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। তিনি আরও বলেন, প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এবিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আগনের ব্যাপকতায় বৃদ্ধ মহিলা ঘর থেকে বের হতে না পারায় পুঁড়ে মারা যান। এসময় দুটি গরুও পুঁড়ে মারা যায় বলে জানান তিনি।
সিলেটপ্রেস প্রতিবেদক




















