স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল

  • প্রকাশের সময় : ১২/০৫/২০২৩ ০৬:৫১:১৫ AM

Share
59

ফরিদপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন ফরিদপুরের মো. সিরাজ শেখ (৩৩) নামের এক যুবক।

শুক্রবার (১২ মে) বিকেলে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিরাজ শেখ (৩৩) বাইখির চৌরাস্তা এলাকার মুজিবর শেখের ছেলে। তিনি একই এলাকার আফসার শেখের মেয়ে ইতি বেগমকে (২৮) বিয়ে করেন। ১৩ বছরের সংসার জীবনে তাদের ১১ বছরের একটি ছেলে আছে। কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে একাধিকবার সালিসও হয়। দুই বছর আগে আদালতে মামলা হয়। উভয়ই একে অপরের বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ৯ মে বিচ্ছেদের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়। এই খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।

এ বিষয়ে মো. সিরাজ শেখ বলেন, বিয়ের কয়েক বছর পর থেকে সংসারে অশান্তি বাড়তে থাকে। ইতি বেগম আমার নামে মামলা করে হয়রানি করতে থাকে। মামলার একপর্যায়ে নিয়ত করি স্ত্রীর হাত থেকে মুক্তি পেলে এক মণ দুধ দিয়ে গোসল করব। তাই, নিয়ত পূর্ণ করলাম।


সিলেট প্রেস / ১২ মে ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-১২ ০৬:৫১:১৫