মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএস এর কাজে দুর্নীতি ও অনিয়মের ফলে প্রতিটি ক্লাসরুমের ফ্লোর ঢালাই বিভিন্ন স্থানে ফাটল দেখার যেনো কেউ নেই। সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় জিপিএস এর প্রধান রক্ষণাবেক্ষণ কাজে দুর্নীতি ও নিয়ম হওয়ার ফলে প্রতিটি ক্লাসরুমের ফ্লোর বিভিন্ন স্থানে ফাটল ও ঢালাই ছুটে যাচ্ছে।
একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজে দুর্নীতি ও অনিয়ম পালাকর্মে, যা স্বচক্ষে না দেখলে অনুমান করা যাবে না। জানা গেছে কাজ শুরুর তারিখ (২২/মে/২০২৩) ইং, কাজ শেষ হওয়ার তারিখ (২১/সেপ্টেম্বর/২০২৩) ইং, খরচের পরিমান (১৭৭৬৪০০.০০) টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান জাহাঙ্গীর এন্টারপ্রাইজ। দুইটি বিদ্যালয় কাজ শেষ হওয়ার ৬মাসের মধ্যে বিভিন্ন স্থানে প্রতিটি ক্লাস রুমের ফ্লোর ঢালাই ফাটল এবং ছুটে যাচ্ছে সরেজমিনে ঘুরে দেখি।
উপজেলা প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলী কে ম্যানেজ করে ঠিকাদারী প্রতিষ্ঠান ইচ্ছা মাফিক এতো নিম্ন মানের কাজ করছে। মৌলভীবাজার জেলা নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন আমি এখনই নির্দেশনা দিচ্ছি যদি কোন ত্রুটি থাকে কাজে ঠিক করে ফেলবে। জুড়ী উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ বলেন, ফাটল দেখে বিধিগত ব্যবস্থা নিবেন।
জালালুর রহমান, জুড়ী




















