মৌলভীবাজারে বিরোধের জেরে ছাত্রলীগ কর্মী সুয়েব এর উপর হামলা

  • প্রকাশের সময় : ১৪/০২/২০২৪ ০৩:০৩:১১ AM

ছবি-প্রতিনিধি

Share
198

মৌলভীবাজার জেলা ছাত্রলীগ কর্মী সুয়েব আহমদের উপর পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।


গত বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারী) সদর উপজেলার জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান মহাবিদ্যালয়ে ওই ঘটনা ঘটে।


এদিন ওই কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান ছিলো। এ ঘটনায় সুয়েব গুরুত্বর আহত হয়।

আহত সুয়েব উপজেলার দশকাহনিয়া গ্রামের বাউর ঘড়িয়া এলাকার মো. মিলাদ মিয়ার ছেলে বলে জানা যায়।


এ ঘটনায় সুয়েব আহমদের বাবা মো. মিলাদ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬ জনের নামে অভিযোগ দায়ের করেছেন।


আসামীরা হলেন, রাসেল মিয়া (৩০), তোফায়েল মিয়া (২২), ছায়েম মিয়া (২৫) ও রাসেল আহমদ (৩০)।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্রলীগ কর্মী সুয়েব আহমদ জগৎসী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান মহাবিদ্যালয়ের চলতি সেশনের এইচএসসি পরীক্ষার্থী। আর অভিযুক্তরা সবাই বহিরাগত। তাদের সাথে সুয়েব ও তাঁর সহপাঠীদের পূর্ব থেকে বিরোধ চলছিলো। ঘটনার দিন রাসেল মিয়ার নেতৃত্বে ৭/৮ জন বহিরাগত পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র দিয়ে সুয়েব এর উপর হামলা চালায়। এসময় তাঁকে বাঁচাতে মাছুম মিয়া এগিয়ে আসলে ধারালো অস্ত্র দিয়ে তাকেও হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করে। ঘটনাস্থলে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।


হামলার পর তাদের উদ্ধার করে  মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


আহত সুয়েব আহমদ জানান, ঘটনার দিন দুপুর দেড়টায় তিনি বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। পূর্ব পরিকল্পিতভাবে হঠাৎ করে রাসেল মিয়ার নেতৃত্বে তাঁর উপর অর্তকিত হামলা চালানো হয়।



সিলেট প্রেস / ১৪ ফেব্রুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০২-১৪ ০৩:০৩:১১