২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরণে সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হলো নবীন বরণ অনুষ্ঠান।
মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী বিদ্যালয় মিলনায়তনে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার সুয়েব, সৈয়দ শাহ মোস্তফা কলেজের সাবেক অধ্যক্ষ মো. মুসফিকুর রহমান, সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ফজলুল হক।
এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের হোসেন ভূইয়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আখলিছুর রহমান, সাংবাদিক আজাদুর রহমান, দাতা সদস্য আব্দুল কাদির, ম্যানেজিং কমিটির সদস্য আলতাফুর রহমান, শিক্ষানুরাগী মশিউর রহমান বেলাল, ইব্রাহিম মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থীর, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, আজকে যারা ছাত্র-ছাত্রীরা আছেন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। ক্লাস ফাইভ পর্যন্ত অন্যবিদ্যালয়ে পড়ে এখানে আসছেন। সুশিক্ষা গ্রহণ ও নিজেকে সুনাগরিক হিসেবে দেশের নেতৃত্বভার গ্রহণ করে সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
এসময় তিনি শিক্ষার্থীদের সোস্যাল মিডিয়া, গেমস খেলার আসক্ত থেকে বিরত থাকার এবং লেখাপড়ায় মনোযোগী হওয়ারও আহবান জানান।
শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার




















