কুলাউড়ায় পাওয়ার টিলার উল্টে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : ০১/০২/২০২৪ ০৯:৩০:৫৩ AM

সংগৃহীত ছবি

Share
75

মৌলভীবাজারে কুলাউড়ায় কাঠ বোঝাই পাওয়ার টিলার উল্টে ইমান (৩৫) নামক এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কর্মধা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।


কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে কাঠবোঝাই একটি পাওয়ার ট্রিলার রবিরবাজার আসার পথে উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে কাঠ বোঝাই পাওয়ার টিলারে চাপা পড়ে গুরুতর আহত হন চালক ইমান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রবিরবাজারে ডাক্তারের কাছে নিলে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করে।


সিলেট প্রেস / ১ ফেব্রুয়ারি ২০২৪/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০২-০১ ০৯:৩০:৫৩