মৌলভীবাজারের কমলগঞ্জে নারী ও শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) রাত সাড় ১০টায় উপজেলার মুন্সীবাজার এলাকা থেকে তাদেরকে আটক করেন স্থানীয়রা। তারা সকলেই কক্সবাজারের কুতুবপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সীবাজার এর পাশে কৃষি জমিতে দুইজন পুরুষ, দুইজন মহিলা ও দুই শিশুসহ ৬ জনকে দেখতে পান স্থানীয়রা।
পরে তাদের কথাবার্তায় সন্দেহ হলে মোহাম্মদ শাহা (১৯), নুর ফাতেমা (১৭), আখলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪) ও উমায়ের (৪) কে আটক করলে ইউপি চেয়ারম্যান সেখান থেকে তাদের নিয়ে আসেন। এসময় তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে তারা তাদের রোহিঙ্গা আইডি কার্ড দেখায়। পরে তাদেরকে কমলগঞ্জ থানা পুলিশের কাছ হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার বলেন, স্থানীয় লোকজন নারী-শিশুসহ ৬ রোহিঙ্গাকে দেখতে পেয়ে আমাকে খবর দেন। আমি তাদের সেখান থেকে নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান চলে আসি। পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে অবগত করি।
তিনি আরও বলেন, একজন রোহিঙ্গা মহিলা ৭ মাসের অন্তস্বত্ত্বা। তাদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানায়, গত ২৩ জানুয়ারি সিলেট শহরে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং শরনার্থী শিবির থেকে পালিয়ে চলে আসেন। তারা সিলেটে হযরত শাহজালাল (র:) মাজার এসেছিল। বাংলা ভাষা ঠিকমতা বুঝতে না পারায় বিস্তারিত কিছু বলতে পারেনি তারা।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, স্থানীয়রা রোহিঙ্গাদের আটক করে থানায় অবগত করলে তাদরলে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের রোহিঙ্গা শিবিরব পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।




















