মৌলভীবাজারে একতা যুব সংস্থার তাফসিরুল কোরআন মাহফিল ৩০ জানুয়ারি

  • প্রকাশের সময় : ২৫/০১/২০২৪ ১২:২৭:২৬ PM

ছবি- সংগৃহীত

Share
76

ঐতিহ্যবাহী একতা যুব সংস্থার উদ্যোগে ২৭ তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী (৩০ জানুয়ারি) মঙ্গলবার বাদ যোহর থেকে রাত ১১টা পর্যন্ত পূর্ব ধরকাপন জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।


তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখবেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির, মৌলভীবাজার শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস, বরুণার পীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, বর্তমান সময়ের তরুন আলোচক আলী হাসান উসামা, বাংলাদেশে ইন্টারনেট জগতে ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, মুফতি ইব্রাহিম খলিল, ইসমাইল হোসেন সিরাজী, আবুল হাসান সাদি, শামসুল ইসলাম।

সভাপতিত্ব করবেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পূর্ব ধরকাপন জামে মসজিদের ইমাম হাফেজ আছাদ আহমদ চৌধুরী, বরুনা মাদরাসার মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ, ভাঁদগাঁও মাদরাসার প্রিন্সিপাল ইমদাদুর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক কাউন্সিলর আয়াছ আহমদ, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান সুমন, সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, মৌলভীবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, ডা. আবু রায়হান, আবুল কালাম। 


এছাড়াও এতে দেশ-বরেণ্য উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। মাহফিলে উপস্থিত থেকে সফল করার জন্য আহবান জানিয়েছেন একতা যুব সংস্থার সভাপতি সেলিম আহমেদ।


সিলেট প্রেস / ২৫ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০১-২৫ ১২:২৭:২৬