ইউএনও'র সাথে এসবিএ'র সাক্ষাৎ, মার্চের ১ম সপ্তাহে ভলিউম-১০

  • প্রকাশের সময় : ২১/০১/২০২৪ ০৮:৩৬:৫৬ AM

ছবি- সংগৃহীত

Share
89

শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশন (এসবিএ) কে উপজেলার সাংস্কৃতিক সংগঠনের তালিকায় লিপিবদ্ধ করার লক্ষ্যে নবনিযুক্ত ইউএনও'র সাথে সাক্ষাৎ করেছেন এসবিএ'র সদস্যরা। বুধবার (১৭ জানুয়ারী) সকালে উপজেলার ইউএনও'র কার্যালয়ে এই সাক্ষাৎকার সম্পন্ন হয়।


এসময় এসবিএ'র সভাপতি সুমিত পাল ও সাধারণ সম্পাদক প্রীতম দেবসহ এসবিএ'র সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাতে উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের পরবর্তী সকল আয়োজনে শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশনকে আমন্ত্রণ জানানোর বিষয়ে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব। সংগঠনটির সভাপতি সুমিত পাল ও সাধারণ সম্পাদক প্রীতম দেব'র সাথে কথা বলে জানা যায়, বর্তমানে এসবিএ'র আওতায় শ্রীমঙ্গল উপজেলায় ১৩ টি ব্যান্ড রয়েছে।


সদস্যদের বিভিন্ন সহযোগিতা করাসহ নতুনদের উৎসাহ, অনুপ্রেরণা যোগানো এসবিএ'র মূল উদ্দেশ্য। জানা যায়, চর্চার পাশাপাশি ব্যান্ড সংগীতের প্রতি নতুনদের আগ্রহ তৈরির লক্ষ্যে প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করে থাকে এসবিএ। যা ভলিউম বলা হয়ে থাকে।


শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিয়েশনের আয়োজনে এ পর্যন্ত ৯ টি ভলিউম অনুষ্ঠিত হয়েছে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ ভলিউম-১০ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, ৭টি ব্যান্ড নিয়ে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারী শ্রীমঙ্গল ব্যান্ড এসোসিযয়েশনের যাত্রা শুরু। যার আহ্বায়ক ছিলেন জয় সরকার। ওই বছরই ১৪ ফেব্রুয়ারীতে এসবিএ'র আয়োজিত প্রথম অনুষ্ঠান 'ভলিউম-১' অনুষ্ঠিত হয় আদি নীলকণ্ঠ চা কেবিনে।


সিলেট প্রেস / ২১ জানুয়ারি ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০১-২১ ০৮:৩৬:৫৬