সারা দেশে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় দুর্ভোগে রয়েছেন সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষ। আর এই কনকনে ঠান্ডায় উষ্ণতা হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি।
শনিবার ২০ জানুয়ারি দুপুরে মৌলভীবাজার শহরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে অর্ধশতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি আব্দুল জলিল, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুল হক রাজু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপলু, মৌলভীবাজার জেলা শাখার টিম লিডার রুনা আক্তার লিজা প্রমুখ।
স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফুল ইসলাম জুয়েল বলেন, ‘কনকনে শীতে ঠকঠক করে কাপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কি হতে পারে। আর এর মাধ্যমে প্রকাশ প্রায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালবাসা। আমরা আমাদের অবস্থান থেকে চাইলেই এ সকল দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি।’
সিলেটপ্রেস প্রতিবেদক




















