ঠাকুরগাঁওয়ে বিষ স্প্রে করে ১২বিঘা জমির ধান নষ্ট

  • প্রকাশের সময় : ০৬/০৫/২০২৩ ০৯:৫৬:৫৬ AM

Share
47

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুক্রবার (৪ মে)  উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজিরহাট গ্রামের কৃষক সিরাজ উদ্দিন ও কালুগাঁও গ্রামের সোলাইমানের আলীর ১২ বিঘা জমির বোরো (চাইনা) ধান জঙ্গলমারা বিষ স্প্রেরে করে রাতের আধারে কেবা কারা নষ্ট করেছে।

জানা গেছে, ইতিপৃর্বেই কৃষক সিরাজ উদ্দিনের ২ বিঘা পোটল নষ্ট করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় কৃষক সোলাইমান আলী বলেন আমার ৫ বিঘা ও সিরাজ উদ্দিনের ৫ বিঘা জমির ধান নষ্ট করেছে দূর্বৃত্তরা। 

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সঞ্জয় দেবনাথ জানান, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

এ ব্যাপারে রাণীশংকৈল উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ ব্যাপারে রাণীশংকৈল থানায় (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার স্থল প্রদর্শন করেছি তদন্ত চলছে।


সিলেট প্রেস / ০৬ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৩-০৫-০৬ ০৯:৫৬:৫৬