মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার সকালে নিজের এলাকা মৌলভীবাজারে দুইদিনের সফরে যাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। তাকে বরণ করে নিতে প্রস্তুত চায়ের দেশের মানুষ। এলাকায় চলছে সাজসাজ রব।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রীর নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে গণসংবর্ধনায় অনুষ্ঠিত হবে।
এরপর সন্ধ্যা ৭টার দিকে ফুলছড়া চা বাগানে শীতার্ত অসহায় চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণে করবেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন সংবর্ধনার আয়োজন করেছে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















