নাদেলের নৌকার প্রচারণায় আসছেন জাতীয় দলের ক্রিকেটাররা

  • প্রকাশের সময় : ০৪/০১/২০২৪ ১২:০০:১৯ PM

সংগৃহীত ছবি

Share
57

কুলাউড়ায় শফিউল আলম চৌধুরী নাদেলের নৌকা মার্কার প্রচারণায় কুলাউড়ায় আসবেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের মধ্যে রয়েছেন তানজিম সাকিব, নাসুম আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমদ, আবু জায়েদ চৌধুরী রাহী, রাজিন সালেহ, আবুল হাসান রাজু সহ বিভাগীয় অনেক খেলোয়াড়।


কুলাউড়া পৌর শহরে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত শফিউল আলম চৌধুরী নাদেলের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় তারা অংশ নেয়ার কথা রয়েছে।


উপজেলা আওয়ামী লীগের সুত্র বিষয়টি নিশ্চিত করেছে।


সিলেট প্রেস / ৪ জানুয়ারি ২০২৪/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০১-০৪ ১২:০০:১৯