মৌলভীবাজারে মানবসেবা সামাজিক সংগঠন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদর উপজেলা গিয়াসনগর ইউনিয়ন শাখা ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি'র যৌথ আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ ডিসেম্বর প্রথম বারের মতো কবি নজরুল কেজি এন্ড হাই স্কুলে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় প্রায় দেড় শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন নির্ণয় করা হয়।
এমন উদ্যোগ নেওয়ায় মানবসেবা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সৈয়দ আহসান আক্তার দোলন এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি মৌলভীবাজার জেলা টিম লিডার রুনা আক্তার লিজাকে সেবাগ্রহনকারীসহ এলাকাবাসী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার




















