কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

  • প্রকাশের সময় : ৩০/১১/২০২৩ ১২:৪৯:১৩ PM

ছবি-সংগৃহীত

Share
60

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় রুয়েল বক্ত (২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রুয়েল বক্ত উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল বক্তের ছেলে।

বুধবার রাতে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নে উপজেলা-ইসলামপুর সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মৌলভীবাজারে মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আদমপুর ইউনিয়নে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি দুর্ঘটনায় পতিত হয়। এ সময় রুয়েল বক্ত গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সিলেট প্রেস / ৩০ নভেম্বর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১১-৩০ ১২:৪৯:১৩