প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ‘শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন’ শ্লোগান বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গণপ্রকৌশলীরা।
কুলাউড়ায় আইডিইবির ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রকৌশলীদের প্রিয় সংগঠন আইডিইবির ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় কুলাউড়ায়।
বৃহস্পতিবার সকাল ১১:০০ টায়। উপজেলা প্রশাসন চত্বর থেকে শুরু করে
কুলাউড়া শহর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত মিলি প্লাজার সম্মুখে পথসভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা ( p,i,o)মোঃ শিমুল আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ মহসিন আলী, আইডিবির কুলাউড়া উপজেলা শাখার উপদেষ্টা ইঞ্জিনিয়ার শাহাব উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিফতাহ উদ্দিন বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক ফজলুল আফতার আরিফ, সাংস্কৃতিক সম্পাদক দোলন ধর প্রমুখ।
এমদাদুর রহমান চৌধুরী জিয়া




















