মৌলভীবাজারের শ্রেষ্ঠ ওসি শ্রীমঙ্গল থানার মো. জাহাঙ্গীর হোসেন সরদার

  • প্রকাশের সময় : ১৪/১১/২০২৩ ০১:৩০:৫০ AM

ছবি- সংগৃহীত

Share
44

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত অভিন্ন মানদন্ডে অক্টোবর- ২০২৩ ইং মাসে আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সোমবার (১৩ নভেম্বর ) মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক সভায় জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) মো. জাহাঙ্গীর হোসেন সরদারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সিলেট প্রেস / ১৪ নভেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১১-১৪ ০১:৩০:৫০