মৌলভীবাজার ২ আসনে প্রার্থী হতে চান মাহফুজ আদনান

  • প্রকাশের সময় : ০৪/১১/২০২৩ ১০:৩৪:১২ AM

ছবি- সংগৃহীত

Share
37

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক ও ছাত্র জনতার সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ আদনান মৌলভীবাজার ২ সংসদীয় আসনে প্রার্থী হতে চান।

 বিগত ১০ বছর যাবত  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে  বসবাসকারী ও কমিউনিটির পরিচিতমুখ মাহফুজ আদনান।

 গত কয়েকবার দেশে এসে নির্বাচনী  এলাকায় গণসংযোগ করেন। যোগদান  বিভিন্ন শ্রেণী পেশার মানুষের  সামাজিক অনুষ্ঠানে। 

 নানা শ্রেণীপেশার মানুষের মতামত নিয়ে তিনি মাহফুজ আদনান সমর্থক জোট কুলাউড়ার মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন ।  তার ব্যক্তিগত সহকারী সাইদুল হাসান শাহজাহান ও  জনসংযোগ বিভাগের চিফ  সাংবাদিক শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন

উল্লেখ্য ১৩ টি ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গঠিত মৌলভীবাজার ২ (কুলাউড়া) আসনের নানা শ্রেণীপেশার মানুষের সাথে গত ২৩ বছর যাবত  সম্পর্ক রেখে চলেছেন  আদনান । 

রক্তদান থেকে  শুরু করে  বিভিন্ন  সমস্যায় কখনো  পাশে দাঁড়িয়ে  কখনো আড়াল থেকে কাজ করেছেন তিনি। 

বিশেষ করে  কুলাউডার শরীফপুর ইউনিয়নের বিশিষ্ট শিক্ষা নুরাগী  মরহুম হাজী মোহাম্মদ মামদু মিয়া সরদারের দৌহিত্র, শরীফপুর ইউনিয়নের বারবার নিরবাচিত জনপ্রিয় চেয়ারম্যান, কুলাউরা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মরহুম মোসতফা মিয়ার ভাতিজা ও সাবেক স্কুল শিক্ষক, ব্যবসায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে প্রকাশিত সাপ্তাহিক সুসময় সমপাদকমনডলীর সভাপতি হাজী মোহাম্মদ মনজুর ই মৌলার পুত্র লেখক মাহফুজুর রহমান মাহফুজ আদনান । রোটারি ইন্টারন্যাশনাল সংগঠনের সাথে গত ১৮ বছর থেকে দেশে প্রবাস থেকে ও কাজ করছেন  মাহফুজ আদনান। বাংলাদেশের   বন্যা ওকরুণা মহামারীতেও নানা প্রতিকুলতায় অসহায় মানুষকে  সহযোগিতা করেছেন নীরবে। 

বিপদের পাশে থাকার সেই মানুষটিকে  জাতীয় সংসদে দেখতে চায়স্থানীয় এলাকার অনেকেই।  সে লক্ষে তিনি মানুষের  কথা রক্তা  করতে গিয়ে   মেহনতি মানুষের  পারতি হিসেবে সংসদ নির্বাচন করতে চান


সিলেট প্রেস / ০৪ নভেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-১১-০৪ ১০:৩৪:১২