নিঃস্ব সহায়ক সংস্থার ফ্রি আই ক্যাম্প

কুলাউড়ায় ৫শ রোগীর ফ্রি চক্ষু পরীক্ষা, ৫০ জনকে অপারেশনের ব্যবস্থা

  • প্রকাশের সময় : ২৮/১০/২০২৩ ০৩:৪৩:২০ AM

ছবি-প্রতিনিধি

Share
38

কুলাউড়া  প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থা (এনএনএস)এর উদ্যোগে দিনব্যাপি ফ্রি  আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০ টা থেকে উপজেলার রাউৎগাও ইউনিয়নের পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে  আই ক্যাম্প  এর  উদ্বোধন করা হয়।

 রাউৎগাও ইউনিয়নের পরিষদ এর চেয়ারম্যান মোঃ আকবর আলী সোহাগের সভাপতিত্বে ও সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের  সঞ্চালনায় দিনব্যাপি এ আই ক্যাম্পে  প্রধান অতিথির বক্তব্য রাখেন-কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের  অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান। বিশেষ  অতিথি ছিলেন  কুলাউড়া প্রেসক্লাব  সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, রাউৎগাও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন,জাতীয় পার্টির নেতা  শেখ আশরাফ উদ্দিন। 

এ ছাড়া   সাংবাদিক  আব্দুল কুদ্দস, স্হানীয় ইউপি সদস্য সুফিয়ান আহমদ, লুৎফর রহমান   প্রমুখ।  

 আই ক্যাম্পে বিনামূল্যে ৫ শত মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৫০ জন ছানিপড়া চক্ষু রোগীকে বাছাই করে ক্যাটারেক্ট অপারেশন ও লেন্স সংযোজন করার জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরন করা হয়।


সিলেট প্রেস / ২৮ অক্টোবর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১০-২৮ ০৩:৪৩:২০