কুলাউড়ায় ইট পরে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • প্রকাশের সময় : ০৪/১০/২০২৩ ০১:০০:০৬ AM

ছবি- প্রতীকী

Share
50

মোহাম্মদ শাহিন, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় নির্মাণাধীন ৪তলা একটি ভবন থেকে ইট পড়ে মনাফ মিয়া (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি নির্মাণাধীন ওই ভবনে কাজ করতেন।

সোমবার (২ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজারে এ ঘটনা ঘটে। নিহত মনাফ বরমচাল ইউনিয়নের চকেরগ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নিহত মনাফের ভাগনা মামুন জানান, চৌধুরী বাজার এলাকায় টিপু মিয়ার নির্মাণাধীন ৪তলা ভবনের নিচে কাজ করছিলেন তার মামা মনাফ মিয়া। হঠাৎ উপর থেকে তার মাথায় ইট পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত মনাফের জানাজা  গতকাল (মঙ্গলবার ) সকাল ১১ টায়  শ্রীপুর মাদ্রাসা  বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।


সিলেট প্রেস / ০৪ অক্টোবর ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-১০-০৪ ০১:০০:০৬