সর্বত্র শোকের ছায়া

কুলাউড়া প্রেসক্লাব সম্পাদকর বড় ভাই মালেক বকস আর নেই

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২৩ ১২:৪২:০৬ PM

ছবি- সংগৃহীত

Share
65

কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ   বখশের বড় ভাই   মো. মালেক বখশ( ৭২)২৪ সেপ্টেম্বর  সন্ধ্যা ৭ টায় নিজ বাড়িতে  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

জয়পাশা বখশ বাড়ি নিবাসী মরহুম খুরশিদ বখশের দ্বিতীয় পুত্র মালেক বখশ দীর্ঘদিন থেকে রোগাক্রান্ত ছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ মেয়েসহ অসংখ্য  গুণগ্রাহী  রেখে গেছেন। দীর্ঘ কর্মজীবনে  মরহুম মালেক বখশ বাংলাদেশ রেলওয়ের  ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট  এ চাকুরী । প্রবাস যাত্রা  সেখান থেকে এসে  কুলাউড়া শহরে  ব্যবসায়ী হিসাবে  তার পরিচিতি  ছিল। তার মৃত্যুতে সর্বত্র শোকে ছায়া নেমে এসেছে।  

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় হজরত শাহ কামাল (বহ:)মাজার সংলগ্ন ঈদগাহ  মাঠে মরহুমের জানাজার নামাজ  অনুষ্ঠিত হয়।

 এতে কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, বিএনপি নেতা ডক্টর সাইফুল আলম চৌধুরী,   উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ,  সমাজসেবক রাজানুর রহিম ইফতেখার , কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল , কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো চীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক  নাজমুল ইসলাম সহ ব্যবসায়ী পেশাজীবী  ও রাজনৈতিক এবং  স্থানীয়  জনপ্রতিনিধিরা  অংশ নেন।  জানাযায় অংশ নেয়া  মুসল্লিদের প্রতি  কৃতজ্ঞতা জানিয়ে  মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন  এবং  শুক্রবার  বাদ জুম্মা  দোয়া মাহফিলের  দাওয়াত দেন  মরহুমের ভাগনা 


স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর  জহিরুল ইসলাম খানহ খসরু।


সিলেট প্রেস / ২৬ সেপ্টেম্বর ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-২৬ ১২:৪২:০৬