রাণীশংকৈল থানার ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : ২১/০৪/২০২৩ ০৮:৪০:৩২ AM

Share
148

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২ টার সময় রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। 


জানা গেছে, গত ২০/০৩/২০২৩ ইং তারিখ ওই সংবাদকর্মীর এক সোর্স ওসির পুলিশ পরিপন্থী কাজে একটি গোপন ভিডিও সংগ্রহ করেন। পরের দিন সাংবাদিক আবুল কালাম আজাদ ওই ভিডিওটির সত্যতা যাচাই করার জন্য রাণীশংকৈল থানায় অফিসার ইনচার্জ এর কার্যালয়ে যান। ওই সময় থানা অফিসার ইনচার্জ সাংবাদিককে ও তার সোর্সকে মিথ্যা ও ডিজিটাল মামলায় ফাঁসিয়ে দিয়ে চিরতরে সাংবাদিকতা বন্ধ করে দেওয়ার হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে সংবাদকর্মীকে থানায় বিপদে ফেলে ওসি সাংবাদিকের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কেড়ে নিয়ে তার কাছ থেকে পার্সওয়ার্ড জেনে, তার অপকর্মের ভিডিও ডিলিট করা সহ ওই সাংবাদিককের অনেক মূল্যবান তথ্য ডিলিট করে দেন রাণীশংকৈল থানার ওসি। সংবাদ সম্মেলনে সংবাদকর্মী আবুল কালাম আজাদ ওসির বিরুদ্ধে মোট ৮ টি অভিযোগ পাঠ করে শুনান এবং তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। 


এ সময় উক্ত সংবাদ সম্মেলনে রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম সকালের সময়কে জানান, অভিযোগগুলো সত্য নয়। একটি মিথ্যা মামলা থানায় নথিভূক্ত করতে ব্যর্থ হয়ে সংবাদকর্মী আবুল কালাম আজাদ আমার বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ করেছেন।


এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।


সিলেট প্রেস / ২১ এপ্রিল ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৩-০৪-২১ ০৮:৪০:৩২