লাউয়াছড়ায় ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

  • প্রকাশের সময় : ১২/০৯/২০২৩ ০৭:২০:৫৯ AM

সংগৃহীত ছবি

Share
31

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের একটি ওয়াগনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আখাউড়া থেকে ছেড়ে আসা টেনের একটি খালি ওয়াগন বিকেলে লাউয়াছড়া বনের ভেতরে ঢুকার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ওয়াগনটি বনের ভেতরে রেল লাইনের উপর আটকে আছে। ওয়াগনটি আখাউড়া থেকে কুলাউড়ার মাইজগাও স্টেশনে যাচ্ছিলো বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ, লাউয়াছড়া রেলক্রসিংয়ে একটি ওয়ঢাগন আটকে আছে। বিকল্প ইঞ্জিন এনে এটি সরানো হবে। এপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


সিলেট প্রেস / ১২ সেপ্টেম্বর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-১২ ০৭:২০:৫৯