মসজিদের পুকুরে ভাসছিলো তাওসিফ-নুরার নিথর দেহ

  • প্রকাশের সময় : ১১/০৯/২০২৩ ০৮:৩৮:১৬ AM

Share
35

সিলেটের বিয়ানীবাজারে মসজিদের পুকুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাদের দেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে এ দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন- উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কাছাটুল গ্রামের কুয়েত প্রবাসী গৌছ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ তাওছিফ (৬) ও কাতার প্রবাসী ছালিক আহমেদের মেয়ে নুরা (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে তাওছিফ ও নুরা খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘণ্টাখানেকের মধ্যে তারা ঘরে না ফিরলে পরিবারের সদস্য ও প্রতিবেশিরা খুঁজতে গিয়ে বাড়ির পাশের মসজিদের পুকুরে তাদের দেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

দুই শিশুর মৃত্যুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।


সিলেট প্রেস / ১১ সেপ্টেম্বর ২০২৩/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৯-১১ ০৮:৩৮:১৬