রেললাইনের পাশ থেকে আহত অবস্থায় ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করেছে কুলাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও কুলাউড়া থানা পুলিশ । তাকে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোররাতে কুলাউড়ার কৌলা নামক স্থান থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।
স্থানীয় এলাকার পরিবহন (সিএনজি) শ্রমিকনেতা মোস্তফা জানান রেল লাইনের পাশে কৌলা নামক স্থানে এক ব্যক্তিকে আহত অবস্থায় দেখে আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে সংবাদ দেই। তারা এসে উদ্ধার করে নিয়ে যায়।
তবে সংবাদ লিখা পর্যন্ত আহত ব্যক্তির নাম ঠিকানা বা সে কোন ট্রেনে যাত্রী ছিল তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছে আহত ব্যক্তির শরীরে হাতে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার বাড়ি শ্রীমঙ্গলে বলে ধারণা করছে অনেকেই।
এমদাদুর রহমান চৌধুরী জিয়া




















