মার্টিনেজের ‘অশ্লীল’ উদযাপন, মেসিকে তিরস্কার উয়েফা সভাপতির

  • প্রকাশের সময় : ০৮/০৪/২০২৩ ০৩:৩৭:২৯ AM

Share
59

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে কাঁদিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা জিতে আবেগাপ্লুত হয়ে পড়েন আলবিসেলেস্তারা। এ জয়ের পেছনে মেসি ছাড়াও বড় ভূমিকা রাখেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ফাইনালের মঞ্চে সেরা গোলরক্ষকের পুরস্কার হাতে নিয়ে ‘অশ্লীল’ অঙ্গিভঙ্গিতে উদযাপন করেন মার্টিনেজ। যার কারণে অনেক সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এবার তার কারণে আর্জেন্টাইন মহাতারকা মেসিকে তিরস্কার করলেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফরিন।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ‘মেসিয়ানিকো’ নামে এক বইতে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন মার্টিনেজের পাশাপাশি লিওনেল মেসির ভূমিকা নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, মেসির উচিত ছিল সেদিন মার্টিনেজকে থামানো। কিন্তু তিনি তা করেননি।

তিনি বলেন, আমি বুঝতে পারছি না কেন দিবু এমবাপ্পেকে উপহাস করেছে। মেসির উচিত ছিল তাকে সম্মান দেখাতে বলার। কেননা মেসিকে সারা বছর এমবাপ্পের সঙ্গেই খেলতে হয়। 

তার কথায়, ‘কেন সে এমবাপ্পেকে নিয়ে মজা করেছে। এটা স্পোর্টসম্যানশিপ নয়, এটা আমি পছন্দ করিনি।’ 

বিশ্বকাপের পুরস্কার মঞ্চে অশ্লীল ভঙ্গি নিয়ে কথা বলতে গিয়ে সেফেরিন বিষয়টিকে জঘন্য আখ্যায়িত করে বলেন, এটি করা হয়নি। আপনি বিশ্বকাপ জিতেছেন! কিছু মহত্ত্ব দেখান, দেখান যে আপনি আদিম নন। আপনি একজন নিখুঁত গোলরক্ষক হতে পারেন, কিন্তু আপনি একজন ভালো মানুষ না। 


সিলেট প্রেস / ৮ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
 বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-০৮ ০৩:৩৭:২৯