মো: আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ, কানাইঘাট থানার দিক নির্দেশনায় এসআই (নি:) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ ইং ১০/০৬/২০২৬ তারিখ ১৮.৫৫ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন কানাইঘাট পৌরসভার রায়গর নামক সাকিনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে সুরইঘাট হইতে আগত ০১টি পিকআপ গাড়ী থামানোর জন্য সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি দেখিয়া পিকআপ গাড়ীটি থামাইয়া গাড়ি হতে ০১ (এক) জন লোক কৌশলে দৌড়াইয়া পালিয়ে যায়। পিকআপ গাড়ীটি আটক করিয়া তল্লাশী করে গাড়ীর ভিতরে রক্ষিত (ক) ২০ (বিশ)টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় চা পাতা, প্রতিটি বস্তার প্রতিটি বস্তায় ৪০ (চল্লিশ) কেজি করে মোট (৪০x২০)= ৮০০ (আটশত) কেজি ভারতীয় চা পাতা, প্রতি কেজি চা পাতার আনুমানিক মূল্য-৩০০/- টাকা করে সর্বমোট (৩০০x৮০০)= ২,৪০,০০০/টাকা উদ্ধার পূর্বক পিকআপ গাড়ীসহ জব্দ করেন। এ ঘটনায় কানাইঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা চলমান রয়েছে।
মুফিজুর রহমান নাহিদ



















