মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় ফলজ-বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।পরে সাইফুর রহমান অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ নভেম্বর) সকালে ১০ টা দিকে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পূবালী ব্যাংক মৌলভীবাজার শাখার আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পূবালী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক মো.মুশফিকুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক মোহাম্মদ সরোয়ার আলম,পূবালী ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক রাজদীপ রায়,চৌমুনা শাখার ব্যবস্থাপক নুপুর বৈদ্য,জুগিডর শাখার ব্যবস্থাপক মুফছিল আলি,ওয়াপদা শাখার ব্যবস্থাপ মো.আবু জাফর,মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম,সহকারী প্রধান শিক্ষক তুলসী রানী সরকার,আবুল আল মউদুদ প্রমুখ।




















