ঘর উপহার দিলো শেড অব নেচার

  • প্রকাশের সময় : ২১/১০/২০২৪ ১১:০৪:১৬ AM

Share
58

শেড অব নেচার  এর  বসত ঘর ঊপহার
২০০০ সালে প্রতিষ্ঠিত  সর্ববৃহৎ  সামাজিক সংগঠন  শেড অব নেচার।শুরু থেকেই সংগঠনটি মানবতার কাজ করে আসছে। যা আজও অব্যাহত আছে।  
তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে  রয়েছে অসহায় মানুষের  পাশে দাঁড়িয়ে   বসত ঘর নির্মাণ করে  দিয়ে  মুখে হাসি ফোটানোর দৃষ্টান্ত।   ব্রাহ্মণ বাজার   এলাকার  হিঙ্গাজিয়া- নয়াবাজার  এলাকার আরেকটি অসহায় পরিবারের  মুখে হাসি ফুটিয়ে সংগঠনের কর্মসূচিতে  যোগ হলো আরেকটি  ঘর বলে জানালেন  শেড অব নেচার এর সাধারণ সম্পাদক শাহীন আহমদ। 

তিনি জানান,বসতঘর উপহার :শেড অব নেচার ও কুলাউড়া ওয়েলফেয়ার এ্যসোসিয়েশন  এর  ২০২৪ সালে আরো একটি বসত ঘর উপহার দিতে পেরে মনে অনেক প্রশান্তি লাগছে।  

কুলাউড়ার ঐতিহ্যবাহী একমাত্র পরিবেশবাদী সংগঠন "শেড অব নেচার" এর একজন ক্ষুদ্র কর্মী হিসাবে। সেই সাথে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বার্সালোনা) কে। 

যৌথ  ভাবে ঘর নির্মাণ কাজ বাস্তবায়নে শেড অব নেচার কে সহযোগিতা করার জন্য। 
 ঘর হস্তান্তর কালে সংগঠনের  প্রতিষ্ঠাকালীন সভাপতি:  আবু সুফিয়ান (প্রিন্স),  শেকর এর অন্যতম সদস্য, জহিরুল ইসলাম (কর্ণ)  ব্যবসায়ী আলী মুনতাসির মামুন (শিহান)  শেড অব নেচার এর সাধারন সম্পাদক: শাহীন আহমদ ও সাংগঠনিক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক  আশিকুর রহমান বাবু।


সিলেট প্রেস / ২১ অক্টোবর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-১০-২১ ১১:০৪:১৬