ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
মিছিলটি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্ত্বরে গিয়ে সমাবেশে মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন-ভারতে মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ। যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। যা মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে।
এ সময় তারা আরও বলেন কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করা যাবে না, ভারতের মাইনরিটি মহিলাদের ধর্মীয় স্বাধীনতা দিতে হবে। অবিলম্বে রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতেশ রানাকে সর্বোচ্চ আইনের আওতা এনে বিচার করতে হবে।
এছাড়াও দেশের অন্তর্র্বতী সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানেকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন- রুহুল আমি,শাহ উসমান আলি জাকির, কামরুল হাসান,শাহ মিসবা, আশরাফ আহমদ শফি, শাওন আহমদ, অমি মিয়া প্রমুখ।
শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার




















