মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মাহবুবুর রহমান মান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় শহরের একটি বাসা থেকে মান্নাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটপ্রেস প্রতিবেদক




















