কমলগঞ্জে সাবেক কৃষিমন্ত্রী শহীদের দখলে থাকা বন উদ্ধার

  • প্রকাশের সময় : ১৭/০৯/২০২৪ ০৫:৩৪:২২ AM

Share
39

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের দখলে থাকা প্রায় পাঁচ একরের বেশি জায়গা উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

গত রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৩১ জন শ্রমিক নিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের স্টুডেন্ট ডরমিটরির সংলগ্ন লাউয়াছড়া এলাকায় জায়গা উদ্ধার অভিযান পরিচালনা করে বন বিভাগ।

অভিযানে উপস্থিত ছিলেন- বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান, রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

বনবিভাগ জানায়, জায়গাটি দখল করে রেখেছিলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। ২০১৮ সাল থেকে বন বিভাগ বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও আব্দুস শহীদ ‘পাওয়ারফুল’ লোক হওয়ায় তার কবল থেকে জমিটি উদ্বার করা কঠিন ছিল।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা ড. মো: জাহাঙ্গীর আলম  জানান,‌ ‘আমরা জায়গাটি উদ্বার করেছি। এখানে ৫ একরের বেশি জায়গা হবে। সেখানে কিছু জায়গায় লেবু গাছ ছিল, আর কিছু জায়গা ফাঁকা পড়ে ছিল। আমরা সেই জায়গাগুলোতে বন্যপ্রাণীর উপযোগী গাছের চারা লাগিয়েছি।


সিলেট প্রেস / ১৭ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৯-১৭ ০৫:৩৪:২২