জুড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : ১৬/০৯/২০২৪ ০৬:৪৬:৩২ AM

Share
63

 মৌলভীবাজারের জুড়ীতে ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি পবিত্র ঈদ-ই - মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে উপজেলা প্রশাসন জুড়ী  সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থান উপজেলা পরিষদ সভাকক্ষ।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সৃত্রধর এর সভাপতিত্বে। পবিত্র ঈদ-ই - মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে উপস্থিত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সৃত্রধর তিনি বলেন হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনী যতই বলা হবে ততই ভাল লাগবে, বক্তব্য রাখেন সানজিদা আক্তার সহকারী কমিশনার (ভূমি), জুড়ী থানার অফিসার ইনচার্জ মেহেদী হাছান, জুড়ী উপজেলা জামাতে ইসলামির আমির মাওলানা আব্দুর রহমান কোরআন ও হাদিসের আলোকে নবী (সঃ) এর জীবনীর উপর গুরত্বপূর্ণ আলোচনা করেন, জুড়ী টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল রেজাউল আলম, তাজুল ইসলাম তারা, বি এন পি নেতা শামিম আহমদ, মাওলানা সামছুল ইসলাম, জুড়ী প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল কাদির, খুরশীদ আলম প্রমুখ। উপজেলা মসজিদের ইমামের মোনাজাতের মধ্যে দিয়ে ঈদে মিলাদুননবী (সঃ) উপলক্ষে দোয়া মাহফিল সমাপ্তি হয়েছে।


সিলেট প্রেস / ১৬ সেপ্টেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
জালালুর রহমান, জুড়ী

জালালুর রহমান, জুড়ী

প্রকাশ: ২০২৪-০৯-১৬ ০৬:৪৬:৩২