মৌলভীবাজারে কর্মস্থলে মারা গেলেন আইনজীবী অমল কান্তি

  • প্রকাশের সময় : ২৫/০৩/২০২৪ ১১:৪৪:০০ AM

মৌলভীবাজারে কর্মস্থলে মারা গেলেন আইনজীবী অমল কান্তি

Share
53

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে কর্মরত অবস্থায় নিজ চেয়ারেই মারা গেলেন এডভোকেট অমল কান্তি চৌধুরী। গতকাল রোববার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান।


এডভোকেট অমল কান্তি চৌধুরী মৌলভীবাজারের পোস্ট অফিস রোডের একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরের মোস্তফাপুর ইউনিয়নের পাগুরিয়া গ্রামে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রীসহ দুই ছেলে-মেয়ে রেখে যান।


জানা যায়, সকালে অমল কান্তি চৌধুরী মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির কক্ষে যান। সেখানে নিজ চেয়ারে বসা অবস্থায় হঠাৎ অসুস্থতা বোধ করে জ্ঞান হারান। পরে তার সহকর্মীরা দ্রুত শহরের লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান।


এদিকে, এডভোকেট অমল কান্তি চৌধুরীর অকাল মৃত্যুতে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনসহ জেলা আইনজীবী সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার এ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।


সিলেট প্রেস / ২৫ মার্চ ২০২৪ইং/এএ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-০৩-২৫ ১১:৪৪:০০