কুলাউড়ায় মোটরসাইকেল আটকিয়ে সন্ত্রাসী হামলা:যুবলীগ নেতাসহ আহত ৩

  • প্রকাশের সময় : ১৩/০৩/২০২৪ ১০:১৯:১৫ AM

কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত আক্কাছ আলী হাসপাতালে চিকিৎসারত

Share
78

মৌলভীবাজারের কুলাউড়ার হাজিপুরে মোটরসাইকেল আটকিয়ে ৬/৭ জনের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে মোটরসাইকেল আরোহী হাজিপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস আলী আকাশসহ ৩ জনকে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাতে ৭ টার দিকে পীরের বাজারের মায়ের দোয়া রেষ্টুরেন্টের সামনে। এ ঘটনায় হামলাকারী হাজিপুরের বিলেরপারের সিদ্দেক মিয়ার দুই পুত্র লেছু মিয়া ও তানু মিয়াসহ  ৬/৭ জনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিকেলে কুলাউড়া থানায় মামলা করা হয়েছে।


এজাহার সুত্রে জানা গেছে, যুবলীগ নেতা আক্কাস আলী বাড়ি থেকে তার সহযোগী আজাদ মিয়াকে সাথে নিয়ে মোটরসাইকলেযোগে বাজার করার জন্য সোমবার সন্ধ্যায় পীরের বাজারের মায়ের দোয়া রেষ্টুরেন্টের সামনে আসা মাত্র মোটরসাইকেল আটকিয়ে দেশীয় অস্ত্র সহকারে সন্ত্রাসী লেছু মিয়া, তানু ময়িা, তাহমিদ মিয়া, মুজাইদ আলী ও ফারুক মিয়াসহ ৭/৮ জনের  গ্রুপ আকস্মিক হামলা শুরু করে। 

এসময় মোটর সাইকেল ফেলে দৌড়ে জহির মিয়ার ব্যবসা প্রতিষ্টানে আত্মরক্ষার জন্য গেলে সন্ত্রাসীরা সেখানে গিয়েও হামলা চালায় এবং দোকানের মালিক জহির মিয়াকে ও  মোটর সাইকেলে থাকা অপর সহযোগী আজাদ মিয়াকে মারধর করে। এবং নতুন ক্রয়কৃত ২ লক্ষ টাকা মূল্যের হিরো গ্লামার মোটর সাইকেলটি ভেংগে চুরমার করে ফেলে। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ী এগিয়ে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। পরে আক্কাস আলীকে কুলাউড়া সদর হাসপাতালে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।


কুলাউড়া থানার ওসি(তদন্ত) কৈশেন্য জানান, আক্কাস আলী আকাশসহ ৩ জনের উপর হামলার অভিযোগে থানা অবগত হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সিলেট প্রেস / ১৩ মার্চ ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-০৩-১৩ ১০:১৯:১৫