কুলাউড়ায় মসজিদে বিরোধ নিষ্পত্তি তিন বছর পর জুম্মার নামাজ আদায়

  • প্রকাশের সময় : ২৯/০৪/২০২৩ ১০:০৪:৩২ AM

Share
52

মৌলভীবাজারের কুলাউড়ায় রাতগাও ইউনিয়নের আসামপুর এলাকায় একটি মসজিদের সংস্কার কাজ নিয়ে গেল তিন বছর থেকে বিরোধ চলে আসছিল। আইন-শৃংখলা  বিনষ্টের বড় ধরনের আশঙ্কা ছিল ওই এলাকায়। পুলিশের কঠোর নজরদারিতে ঈদের জামাত পর্যন্ত হয়েছে সেখানে।এপরিস্থিতি  পর্যালোচনা করে বড় ধরনের ঘটনা যাতে ঘটে না সেজন্য কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুস সালেক  পৃথক পৃথকভাবে  পঞ্চায়েতের লোকদের নিয়ে আলোচনা শেষে  নিষ্পত্তি হল দীর্ঘবিরোধ।।       আজ শুক্রবার পুরো এলাকার লোক একসাথে জুম্মার নামাজ আদায় শেষে মিলাদ ও দোয়া মাহফিলে  যোগদেন তিন বছর পর। জুম্মার নামাজ  শেষে মধ্যাহ্নভোজের আয়োজন। করা হয়। । স্থানীয় কুলাউড়ার রাতগাও ইউপির আসামপুর মন রাজ মসজিদে বিরোধ নিস্পত্তি উপলক্ষে  জুম্মা পূর্ব আলোচনা সভায়    বক্তব্য রাখেন রাতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আকবর আলী সোহাগ।


দৈনিক ঢাকার ডাকের সিলেট ব্যুরোচীফ এমদাদুর রহমান চৌধুরী জিয়া  , কুলাউড়া থানা পুলিশ কর্তৃক  রাতগাও ইউনিয়নের আইন-শৃংখলার দায়িত্বে নিয়োজিত  অফিসার  সহকারী উপ পুলিশ পরিদর্শক আবু তাহের স্থানীয় মসজিদ কমিটির সভাপতি আব্দুল খালেক সম্পাদক আব্দুল হান্নান আমানি পুর এলাকার সমাজসেবক কামাল হোসেন মসজিদ সংস্কার কাজের অর্থদাতাদের একজন প্রবাসী ছাত্তারের ভাই সাফাত আলী সহ এলাকাবলোকজন উপস্থিত ছিলেন। 



সিলেট প্রেস / ২৯ এপ্রিল ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-২৯ ১০:০৪:৩২