ট্রেনে কাটা পড়ে কমলগঞ্জে নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : ২৯/০৪/২০২৩ ১২:৫৯:৫১ PM

Share
61

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শনিবার সকালে উপজেলা প্রশাসনসংলগ্ন রেল লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে ভানুগাছ রেলস্টেশনে প্রবেশের আগে কমলগঞ্জ উপজেলা প্রশাসনসংলগ্ন রেল লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

ভানুগাছ রেলস্টেশন মাস্টার কবির আহমদ বলেন, দুর্ঘটনার বিষয়টি শ্রীমঙ্গলের রেলওয়ে থানা-পুলিশ জানানো হয়েছে। রেলওয়ে থানার পুলিশ সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করবেন।


সিলেট প্রেস / ২৯ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-২৯ ১২:৫৯:৫১