কুলাউড়ায় ইফতার বানানো নিয়ে গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১৮/০৪/২০২৩ ০৬:০০:১৮ AM

Share
49

মৌলভীবাজারের কুলাউড়ায় ইফতার সামগ্রী তৈরি নিয়ে স্বামী ও শ্বশুরের নির্যাতনের শিকার হয়েছেন এক নারী।

সোমবার (১৭ এপ্রিল) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের গৃহিণী রোজিনা বেগম ইফতার সামগ্রী তৈরি করা নিয়ে স্বামী আব্দুস সালাম ও শ্বশুর শফিক মিয়ার দ্বারা নির্যাতনের শিকার হন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওসি আরও জানান, সোমবার রাতে পুলিশের সহায়তায় স্বজনরা রোজিনা বেগমকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোজিনা বেগমের ভাই বাবুল মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। রোজিনার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সিলেট প্রেস / ১৮ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-১৮ ০৬:০০:১৮