জুড়ীতে মসজিদের বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা -আহত ১০

  • প্রকাশের সময় : ১৫/০৪/২০২৩ ০৪:৫১:২২ AM

Share
52

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে মসজিদের বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষ হয়েছে। এতে জলিল মিয়া নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। ঘটনাটি ঘটেছে গত (১৪/৪) শুক্রবার সন্ধ্যার পড়ে। মসজিদের ২০ হাজার টাকা অনুদান এবং জমিজমা নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যার পর সংঘর্ষ শুরু হয়। এ সময় জলিল মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া অন্তত ১০ জন আহত হয়। তাদের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনায় চাটেরা গ্রামের মৃত মজর আলীর ছেলে ইয়াছিন আলী (৪৫) কে আটক করা হয়েছে, বর্তমানে ঐ ব্যাক্তি গুরুতর আহত হওয়ায় পুলিশ স্কর্টের মাধ্যমে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সিলেট প্রেস / ১৫ এপ্রিল ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
জালালুর রহমান, জুড়ী

জালালুর রহমান, জুড়ী

প্রকাশ: ২০২৩-০৪-১৫ ০৪:৫১:২২