রানীরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

  • প্রকাশের সময় : ১৫/০৯/২০২৫ ০২:৩৫:৪৩ AM

Share
72

ঢালিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি।


সম্প্রতি অপু বিশ্বাস ভক্ত-অনুরাগীদের মাঝে নতুন রূপে ধরা দিয়েছে। এবার ব্রাইডাল লুকে দেখা গেছে অপু বিশ্বাসকে। এক রিল ভিডিও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে কানে দুল খোপায় ফুল ও সাদা পোশাকের উপর চুমকি পরা ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন।

  ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘রানীরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।’  কমেন্ট বক্সে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন অপু বিশ্বাসকে।


একজন লিখেছেন, ‘এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে।’ আরেকজনের কথায়, ‘এত বেশি সুন্দর লাগছে অপু বিশ্বাসকে কি বলব। অপু বিশ্বাস সত্যিই বেস্ট।’


সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
 বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০২৫-০৯-১৫ ০২:৩৫:৪৩