সরকার ক্ষমতায় থাকতে তাদের অধীনে নির্বাচন চায় : সিলেটে ভিপি নূর

  • প্রকাশের সময় : ০৮/০৪/২০২৩ ০২:২৯:২৮ AM

Share
71

আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে। জনগণের ভোটের অধিকার হরণ করে, দলটি ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে পণ্যের দাম বাড়ানো হয়েছে। রমজানে পোল্ট্রি মোরগ সিন্ডিকেট করে ৯৩০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমান সরকার নৈরাজ্য সৃষ্টি করে দেশ চালাচ্ছে। তারা ক্ষমতায় থাকতে তাদের অধীনে নির্বাচন করতে চায়। সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অবাধ, সুষ্ট, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে গণ অধিকার পরিষদ সিলেট জেলা কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এ সব কথা বলেন।


মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীকে স্মরণ করে ভিপি নূর আরো বলেন, ওসমানীর জন্ম দিবস বা মৃত্যু দিবস কেন সরকার পালন করে না। গণ অধিকার আদর্শ রাষ্ট্র হিসেবে দেশ প্রতিষ্ঠা করতে চায়। রাজনীতিক, অর্থনীতির, সামাজিক সংকট তৈরি করে চলেছে সরকার। বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় এসে সরকার আবার ক্ষমতায় যেতে চায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান। মানুষ আর দুর্বিতায়নের রাজনীতি চায় না। মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। গণ অধিকার পরিষদের সিলেট জেলার সভাপতি লস্কর নাঈমের সভাপণ্ডিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


সিলেট প্রেস / ০৮/০৪/২০২৩ এফ কে


কমেন্ট বক্স
জাবেদ এমরান

জাবেদ এমরান

প্রকাশ: ২০২৩-০৪-০৮ ০২:২৯:২৮