সিলেটে পুলিশের অভিযানে ১১৬ গ্রেফতার, ১৭০ যানবাহনে মামলা ও আটক

  • প্রকাশের সময় : ১৫/০৭/২০২৬ ০৫:১৪:২৭ PM

Share
10

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং ট্রাফিক বিভাগের যৌথ অভিযানে ৩২ ঘণ্টায় ১১৬ জনকে গ্রেফতার এবং ১৭০টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ১৪ জুলাই রাত ১২টা থেকে ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক, মাদকসেবী, ছিনতাইকারী, চোর ও জুয়ারিসহ বিভিন্ন অপরাধে ১১৬ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

একই সময়ে ট্রাফিক পুলিশ সড়ক শৃঙ্খলায় অভিযান চালিয়ে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯৭টি যানবাহন আটকসহ সর্বমোট ১৭০টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে; অপরাধমুক্ত ও নিরাপদ সিলেট গড়তে এসএমপির এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।


সিলেট প্রেস / এফ


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৭-১৫ ১৭:১৪:২৭