সিলেটে এবার এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৯/০৬/২০২৬ ১০:৩৫:৩৪ PM

Share
6

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে চারজন যুবককে গ্রেফতার করেছে।


সোমবার (০৮ জুন) রাত ১০ টার দিকে থানার বাদামবাগীচাস্থ মামুন মিয়ার গ্যারেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— দিনাজপুরের বীরগঞ্জ থানার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের (বর্তমানে বাদামবাগীছা মামুন মিয়ার কলোনীর বাসিন্দা) তাপস দেবনাথ (২৯), রংপুরের মিঠাপুকুর থানার হাটুরপাড়া গ্রামের মোঃ আলম মিয়া (৩১), পঞ্চগড়ের দেবিগঞ্জ থানার পূর্ব ডেবিডুবা গ্রামের জামিলুর রহমান (৩০) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাঙ্গাখালি গ্রামের মোঃ আবু বকর (৫৫)।


গ্রেফতারকৃত সকলেই বর্তমানে সিলেটের বাদামবাগীছা এলাকার বাসিন্দা।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এএসআই (নিঃ) আকাঈদ হেসেন সঙ্গীয় ফোর্সসহ বাদামবাগীছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।


এ সময় মামুন মিয়ার গ্যারেজ এলাকায় জুয়া খেলা অবস্থায় উক্ত চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি নন-এফআইআর মামলা (নং ৩০৪/২৬ ০৯/০৬/২৬) দায়ের করা হয়েছে।


আসামিদের ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৬-০৯ ২২:৩৫:৩৪