জকিগঞ্জে লাকড়ি কুঁড়াতে গিয়ে লা শ হলেন গৃহবধূ

  • প্রকাশের সময় : ০৯/০৬/২০২৬ ০৪:৪৬:৫৮ PM

Share
3

লাকড়ি কুঁড়াতে গিয়ে নিখোঁজের ৮ ঘণ্টা পর বাসনা রানী মালাকার (৩০) নামে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৮ জুন) সন্ধ্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কোনাগ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত বাসনা রানী মালাকার উপজেলার বারহাল ইউনিয়নের কোনাগ্রামের কাজল মালাকারের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো এদিন সকালে বাড়ির পাশের সুরমা নদীতে ভাসমান জ্বালানি কাঠ (লাকড়ি) সংগ্রহ করতে যান বাসনা রানি মালাকার।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তার খোঁজে বের হন। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

ঘটনাটি জকিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

প্রায় এক ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সন্ধ্যায় সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বামী কাজল মালাকার বলেন, সকালে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হয়ে যাওয়াত র পর তার স্ত্রী নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুজন মিয়া  সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাকড়ি কুড়াতে গিয়ে ওই গৃহবধূ সুরমার পানিতে ডুবে মারা যান। নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই, তাই লাশও তারা সৎকারের জন্য নিয়ে গেছেন।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৬-০৯ ১৬:৪৬:৫৮